ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

৬৪৪ মেট্রিক টন সোনা, ১২৯৫ মিলিয়ন ক্যারেট হীরার মজুত

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / ১৪ জন পড়েছেন

ভেনেজুয়েলা বর্তমানে বিশ্বের বৃহত্তম তেলের মজুত সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত হলেও এর মাটির নিচে লুকিয়ে আছে আরও অসংখ্য মূল্যবান খনিজ সম্পদ। দেশটিতে সোনা ও হীরার বিশাল মজুত রয়েছে বলেও ধারণা করা হয়।

সম্প্রতি নিকোলাস মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার তেল উৎপাদন পুনর্গঠনের পাশাপাশি এর বিশাল খনিজ খাত সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন যে দেশটিতে ইস্পাত ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের যে বিশাল ভাণ্ডার মরিচা ধরে নষ্ট হচ্ছে, ট্রাম্প প্রশাসন তা পুনরুদ্ধারে কাজ করবে।

ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারি স্বর্ণের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে প্রায় ১৬১ মেট্রিক টন স্বর্ণ ছাড়াও ‘ওরিনোকো মাইনিং আর্ক’ অঞ্চলে আরও বিপুল পরিমাণ অব্যবহৃত স্বর্ণের ভাণ্ডার রয়েছে বলে ধারণা করা হয়। ২০১৮ সালের এক খনিজ প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে অন্তত ৬৪৪ মেট্রিক টন স্বর্ণ থাকার অনুমান করা হয়েছে, যদিও সরকারি দাবি অনুযায়ী এই পরিমাণ আরও অনেক বেশি।

হীরা উৎপাদনের ক্ষেত্রেও দেশটি বেশ সমৃদ্ধ। দেশটির বিভিন্ন খনিতে প্রায় ১,২৯৫ মিলিয়ন ক্যারেট হীরার মজুত থাকার সম্ভাবনা রয়েছে।

তবে রাজনৈতিক অস্থিরতা ও অব্যবস্থাপনার কারণে এই খনিজ ক্ষেত্রগুলোর একটি বড় অংশ বর্তমানে রাষ্ট্রবহির্ভূত সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো এই সম্পদগুলোকে পুনরায় আন্তর্জাতিক বাজারের মূলধারায় ফিরিয়ে আনা।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

৬৪৪ মেট্রিক টন সোনা, ১২৯৫ মিলিয়ন ক্যারেট হীরার মজুত

আপডেট সময় : ০৫:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬