ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ, গ্রেফতার ২

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০৫:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / ৩৩ জন পড়েছেন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নকল স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানাটিতে কর্মরত দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এই অভিযান চালান বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আবদুল বারিক।

আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) ও একই জেলার কামাল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না ইসলাম (২১)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন একটি কারখানা ভাড়া নিয়ে একটি চক্র দীর্ঘদিন যাবৎ নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করে আসছিলেন। যা তিনি দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে এ প্রতারণার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কারখানাটিতে অভিযান পরিচালনা করে স্ট্যাম্প তৈরির দুটি মেশিন ও  কয়েক কোটি টাকার মূল্যের নকল নন জুডিশিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প, কোর্ট ফি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে এর সত্যতা খুঁজে পেয়েছি। এখানে বড় বড় দুটি মেশিন দিয়ে সরকারের রাজস্বখাতের রেভিনিউ ও স্ট্যাম্প নকল করে দুটি মেশিন দিয়ে তৈরি করা হচ্ছিল। আমরা কারখানাটিতে এসে নকল স্ট্যাম্প তৈরির দুটি মেশিন, ৫০০ টাকার মূল্যের পর্যন্ত রেভিনিউ সিল এবং ১০, ৫০, ১০০ টাকা মূল্যের কয়েক কোটি টাকার স্ট্যাম্প পেয়েছি। কারখানাটিতে নকল স্ট্যাম্প তৈরির কাজে নিয়োজিত দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই কাজের সঙ্গে আর কারা জড়িত তা বের করা হবে। জব্দকৃত স্ট্যাম্পের গণনা শেষে বিস্তারিত বলা যাবে। এ অভিযান এখনো (সন্ধ্যা ৬টা) চলমান রয়েছে।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ, গ্রেফতার ২

আপডেট সময় : ০৫:০০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫