ব্যবসায়ীর বাড়ির গ্রিল কেটে কোটি টাকার স্বর্ণ লুট
- আপডেট সময় : ০২:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / ৩১ জন পড়েছেন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রিল ও ভেন্টিলেটর ভেঙে মনজুর হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে থেকে ১ কোটি ৮ লাখ টাকা মূল্যের ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বাড়িয়াছনি এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
বুধবার বিকেলে ব্যবসায়ী মনজুর হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
মনজুর হোসেন জানান, গত ২০ ডিসেম্বর তিনি তার স্ত্রী ও সন্তান বাড়িয়াছনি বাড়িতে তালা দিয়ে ঢাকা শ্বশুরবাড়িতে চলে যান। তারা বুধবার বেলা ১১টার দিকে মনজুর হোসেন স্ত্রী সন্তান নিয়ে বাড়ি ফিরে দেখেন বাড়ির জানালার গ্রিল ও ভেন্টিলেটর ভেঙে ১ কোটি ৮ লাখ টাকার ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। ধারণা করা হচ্ছে, ২০ থেকে ২৪ ডিসেম্বরের মাঝে যেকোনো চোরের দল এ চুরির ঘটনা ঘটায়।
রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


























