ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

খুলনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

প্রতিবেদকের নাম :
  • আপডেট সময় : ০২:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ৩৭ জন পড়েছেন

খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার (সোনারগাঁ) আল আমিন তুষার, সাংবাদিক হাসান মাহমুদ রিপন (নয়াদিগন্ত),  আবুবকর সিদ্দিক (মানবজমিন), শাহাদাত হোসেন রতন (সমকাল), মনিরুজ্জামান মনির (কালেরকণ্ঠ), মাজহারুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), রবিউল হুসাইন (দেশরূপান্তর), ফরিদ হোসেন (দৈনিক বাংলা), মিজানুর রহমান (আমাদের সময়), রুবেল মিয়া (কালবেলা), ইমরান হোসেন (খবরের কাগজ), মোকাররম মোল্লা মামুন (ভোরের পাতা) মশিউর রহমান (ভোরের পাতা), হাবিবুর রহমান (চ্যানেল এস), নুর নবী জনি (জনবানী), নাসির উদ্দিন (ভোরের ডাক), হুমায়ুন কবির (আজকের দর্পন), কবির হোসেন (গণমানুষের আওয়াজ), সাংবাদিক কামরুজ্জামান রানা, নজরুল ইসলাম শুভ, ডালিম হোসাইন, সজীব হোসেন, তৌরভ হোসেন, অপু, মীমরাজসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলনকে দুর্বৃত্তরা নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। দেশে বিভিন্ন গণমাধ্যমের ওপর হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে; যা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম বাধা। স্বাধীন দেশে স্বাধীন সাংবাদিকতা করা যাবে না- এটা হতে পারে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক- এটা সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি। দেশে স্বাধীন সাংবাদিকতা পরিচালিত হোক এটাও সবার দাবি। দেশে সাগর-রুনিসহ অসংখ্য সাংবাদিক হত্যার বিচার এখনও পর্যন্ত সম্পন্ন করা হয়নি। আমরা খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ট্যাগ :

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

আপডেট সময় : ০২:৪১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫