ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চলে যাচ্ছেন ডিসি জাহিদুল আসছেন রায়হান কবির

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৫২ জন পড়েছেন

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ২০২৪ সালের শুরুতে রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। প্রায় এক বছর দায়িত্ব পালনের পর তাকে চট্টগ্রামে পাঠানো হলো।

নতুন জেলা প্রশাসক মো. রায়হান কবির পূর্বে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলে যাচ্ছেন ডিসি জাহিদুল আসছেন রায়হান কবির

আপডেট সময় : ১০:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫