ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ভারসাম্যহীন’ জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি নাম থেকে ‘খান’ পদবী মুছে ফেললেন রোজা নবীপুত্র ইসাখিলের রেকর্ড গড়া ম্যাচে নায়ক তাওহীদ গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি ‘ব্ল্যাকমেইল’: ডাচ পররাষ্ট্রমন্ত্রী কে এই ভেনেজুয়েলার ‘মীরজাফর’? ট্রাম্পের গ্রিনল্যান্ড অভিযান, ইউরোপীয় মিত্রদের ‘গালে চড়’ সরকারে গেলে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আলাদা বিভাগ হবে: তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিবের বাণী একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান

ধানের শীষ নিয়ে মাসুদুজ্জামানের প্রচারণা

সোজাসাপটা রিপোর্ট
  • আপডেট সময় : ১২:১৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ৭৮ জন পড়েছেন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
বুধবার (১২ নভেম্বর) বন্দর রেললাইন এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি।
প্রচারণার শুরুতে মাসুদুজ্জামান মাসুদ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি দোকানপাট, রাস্তার ধারে ও বিভিন্ন বাড়িঘরে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এসময় এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ তার হাতে ধানের শীষের প্রতীক দেখে শুভেচ্ছা জানান এবং পরিবর্তনের আহ্বানে সাড়া দেন।
মাসুদুজ্জামান মাসুদ বলেন, বিএনপি জনগণের দল। আমরা মানুষের অধিকার ফেরাতে মাঠে নেমেছি। বন্দরবাসীর ভোটে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ। এই বিজয় হবে গণতন্ত্র ও মানুষের মুক্তির।
প্রচারণায় বন্দর থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা এলাকায় লিফলেট বিতরণ করেন এবং জনগণের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরেন।
এদিকে মাসুদের প্রচারণা শুরু হওয়ায় বন্দর এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। তিনি মাঠে থেকে ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

ধানের শীষ নিয়ে মাসুদুজ্জামানের প্রচারণা

আপডেট সময় : ১২:১৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫