ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা বিক্ষোভে রক্তাক্ত ইরান, হারাল প্রায় ২ হাজার প্রাণ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন রাজধানীতে গত ২৪ ঘন্টায় গ্রেফতার ৫৩ সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন রাস্তায় ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা

মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ৫১৮ জন পড়েছেন

দৈনিক ‘আমার দেশ’র সম্পাদক ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সভাপতি মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রোববার (৬ জুলাই) ভোর সোয়া ৫টায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মাহমুদা বেগমের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।
তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে বলা হয়েছে, ছয় দশকের বেশি সময় ধরে মাহমুদা বেগম শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে একটা শিক্ষিত জাতি গঠনে অসামান্য অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো।
এই মহিয়সী নারীও বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে রেহাই পাননি। শুধু সত্যনিষ্ঠ সম্পাদক মাহমুদুর রহমানের রত্নগর্ভা মা হওয়ার কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানসিক নির্যাতন করা হয়। মামলা মাথায় নিয়ে আজ তাকে মৃত্যুবরণ করতে হয়েছে।
শোকবার্তায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নেতাদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক

আপডেট সময় : ০৩:২০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫